শুনহ শুনহ বালিকা
- রবীন্দ্রনাথ ঠাকুর
শুনহ শুনহ বালিকা ,
রাখ কুসুমমালিকা ,
কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি শ্যামচন্দ্র নাহি রে ।
দুলই কুসুমমুঞ্জরী ,
ভমর ফিরই গুঞ্জরি ,
অলস যমুনা বহয়ি যায় ললিত গীত গাহি রে ।
শশিসনাথ যামিনী ,
বিরহবিধুর কামিনী ,
কুসুমহার ভইল ভার— হৃদয় তার দাহিছে ।
অধর উঠই কাঁপিয়া
সখিকরে কর আপিয়া ,
কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে ।
মৃদু সমীর সঞ্চলে
হরয়ি শিথিল অঞ্চলে ,
চকিত হৃদয় চঞ্চলে কাননপথ চাহি রে ।
কুঞ্জপানে হেরিয়া
অশ্রুবারি ডারিয়া
ভানু গায় শূন্যকুঞ্জ শ্যামচন্দ্র নাহি রে !
- রবীন্দ্রনাথ ঠাকুর
শুনহ শুনহ বালিকা ,
রাখ কুসুমমালিকা ,
কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি শ্যামচন্দ্র নাহি রে ।
দুলই কুসুমমুঞ্জরী ,
ভমর ফিরই গুঞ্জরি ,
অলস যমুনা বহয়ি যায় ললিত গীত গাহি রে ।
শশিসনাথ যামিনী ,
বিরহবিধুর কামিনী ,
কুসুমহার ভইল ভার— হৃদয় তার দাহিছে ।
অধর উঠই কাঁপিয়া
সখিকরে কর আপিয়া ,
কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে ।
মৃদু সমীর সঞ্চলে
হরয়ি শিথিল অঞ্চলে ,
চকিত হৃদয় চঞ্চলে কাননপথ চাহি রে ।
কুঞ্জপানে হেরিয়া
অশ্রুবারি ডারিয়া
ভানু গায় শূন্যকুঞ্জ শ্যামচন্দ্র নাহি রে !

