ভালোবাসিনি,
তোমার কবিতা লিখেছি!
একদিন একদিন করে,
তা ছড়িয়েছে কাব্যের ডালপালা।
বেড়েছে কবিতার দেহ, তার পা-মুখ।
প্রাণহীন কবিতার আপাদমস্তক।
দুঃখ দিয়েছ?
হারানোর দুঃখবোধ নেই।
অথবা, হারাওনি অবশেষে!
অজান্তে, নিস্প্রাণ কবিতায় বৃষ্টি ঝড়িয়েছ,
সবুজের প্রাণ দিয়েছ।
তোমাকে ধন্যবাদ,
প্রেমের জমিতে হোক তবে, কিছু কাব্যিক দুঃখের আবাদ!
তোমার কবিতা লিখেছি!
একদিন একদিন করে,
তা ছড়িয়েছে কাব্যের ডালপালা।
বেড়েছে কবিতার দেহ, তার পা-মুখ।
প্রাণহীন কবিতার আপাদমস্তক।
দুঃখ দিয়েছ?
হারানোর দুঃখবোধ নেই।
অথবা, হারাওনি অবশেষে!
অজান্তে, নিস্প্রাণ কবিতায় বৃষ্টি ঝড়িয়েছ,
সবুজের প্রাণ দিয়েছ।
তোমাকে ধন্যবাদ,
প্রেমের জমিতে হোক তবে, কিছু কাব্যিক দুঃখের আবাদ!

